কমলগঞ্জে মাগুরছড়া ট্র্যাজেডি দিবস পালিত
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

কমলগঞ্জে মাগুরছড়া ট্র্যাজেডি দিবস পালিত

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৬/২০২৪ ০৮:০৯:১৭ পূর্বাহ্ন

কমলগঞ্জে মাগুরছড়া ট্র্যাজেডি দিবস পালিত

ছবি : নিজস্ব


মৌলভীবাজারের কমলগঞ্জে মাগুরছড়া ট্র্যাজেডি দিবস পালন করেছে বিভিন্ন সামাজিক সংগঠন। শুক্রবার দুপুরে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের মাগুরছড়ায় প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হয় এই মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার জেলা পাহাড় রক্ষা উন্নয়ন সোসাইটির সভাপতি মইনুল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে ও প্রভাষক সেলিম আহমদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন, মাগুরছড়া খাসিয়া পুঞ্জি’র প্রধান (মন্ত্রী) জিডিশন প্রধান সুচিয়াং, লেখক-গবেষক আহমদ সিরাজ, এড. মো. সানোয়ার হোসেন, শাহরিয়ার ইসলাম রুহিন, জুয়েল আহমদ, সাবরিনা রহমান, পিন্টু দেবনাথ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতির ভান্ডারখ্যাত মাগুরছড়া অগ্নিকান্ডের ২৭ বছর পূর্ণ হলেও এখনো অক্সিডেন্টাল-কোম্পানী শেভরনের কাছ থেকে ক্ষতিপূরণ বাবদ ১৪ হাজার কোটি টাকা আদায় করতে পারেনি সরকার। দীর্ঘদিন অতিবাহিত হবার পরও ক্ষতিপূরণ আদায় করতে না পারায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ১৯৯৭ সালের ১৪ জুন মাগুরছড়ায় দায়িত্বহীনতার কারণে যে ব্লো-আউট ঘটেছে এবং গ্যাস সম্পদ, পরিবেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। মার্কিন কোম্পানী অক্সিডেন্টাল-ইউনোকল-শেভরন এখনো ক্ষয়ক্ষতি হিসেবে কোন অর্থ দিতে আসছে না। সরকার আর প্রশাসন তো এর দায়-দায়িত্ব এড়াতে পারেন না। বিদেশী একটি কোম্পানী আমাদের দেশের গ্যাস সম্পদ, পরিবেশ ধ্বংস করলো, শুধু তাদের অবহেলা-আর ক্রটির কারণে।

জৈন্তাবার্তা / শেফুল / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক