কুলাউড়ায় পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

কুলাউড়ায় পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৬/২০২৪ ১০:৪০:০৫ পূর্বাহ্ন

কুলাউড়ায় পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

ফাইল ছবি


মৌলভীবাজারের কুলাউড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ জুন) বিকেলে ৪টায় উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের দেওগাঁও গ্রামের রাজার দীঘির পাড়ে দীঘি থেকে এই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুরা হলেন, পৃথিমপাশা ইউনিয়নের দেওগাঁও গ্রামের আত্তর মিয়ার মেয়ে নাবিলা (৭) ও মুরাদ মিয়ার মেয়ে তাসলিমা (৬)। সম্পর্কে তারা চাচাতো দুই বোন। শিশুদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার পৃথিমপাশা ইউনিয়নের দেউগাঁও গ্রামে প্রতিবেশী এক বাড়িতে শিরনীতে যায় নাবিলা ও তাসলিমা। বিকেলে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল। সন্ধ্যা ঘনিয়ে আসলেও নাবিলা ও তাসলিমা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাদের খুঁজতে বের হন। খুঁজতে খুঁজতে সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পাশে বিশাল রাজার দিঘীতে দুইজনের মরদেহ পাওয়া যায়।

নিহতদের আত্মীয় ও স্থানীয় বাসিন্দা আজাদ মিয়া বলেন, প্রতিবেশী এক বাড়িতে শিরনীতে খেয়ে ফেরার পথে ওই দুই শিশু দিঘীতে পড়ে মারা যায়। স্বজনরা সন্ধ্যায় তাদের উদ্ধার করে স্থানীয় রবিরবাজারে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু মারমা বলেন, দুই শিশু মৃত্যুর ঘটনাটি জেনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম রয়েছে। 

জৈন্তাবার্তা /মহি / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক