বড়লেখায় চুরির ৫টি গরু উদ্ধার, আটক ২
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

বড়লেখায় চুরির ৫টি গরু উদ্ধার, আটক ২

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৬/২০২৪ ০৯:৩৩:১৬ পূর্বাহ্ন

বড়লেখায় চুরির ৫টি গরু উদ্ধার, আটক ২

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের বড়লেখা থেকে চুরি হওয়া ৫টি গরুসহ দুজনকে আটক করেছে পুলিশ। বড়লেখা থানা পুলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় অভিযান চালিয়ে গরুসহ দুজনকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ছোয়াব আলীর ছেলে হাবিবুর রহমান ওরফে আবুল এবং হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ইব্রাহীম চৌধুরীর ছেলে দুলাল চৌধুরী। শুক্রবার বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। 

পুলিশ জানায়, গত ১২ জুন দিবাগত রাতের কোনো এক সময় অজ্ঞাতনামা চোরেরা বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পেনাগুল গ্রামের হারুন আহমদের ৩টি গরু এবং তার প্রতিবেশি মুসলিম উদ্দিনের ২টি গরু গোয়াল ঘর থেকে চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় পরদিন বৃহস্পতিবার গরুর মালিক হারুন আহমদ বাদি হয়ে বড়লেখা থানায় মামলা করেন। মামলার পরই বড়লেখা থানার ওসি সঞ্জয় চক্রবর্ত্তীর নির্দেশে এসআই স্বপন কান্তি দাসের নেতৃত্বে এসআই আতাউর রহমান অভিযানে নামেন। গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে একটি রাস্তার পাশ থেকে চুরি যাওয়া ৫টি গরু ও চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়। এসময় গরুচোর দুলাল চৌধুরী ও হাবিবুর রহমান ওরফে আবুলকে গ্রেপ্তার করে পুলিশ। 

বড়লেখা থানার ওসি সঞ্জয় চক্রবর্ত্তী শুক্রবার বিকালে বলেন, বড়লেখা থেকে চুরি হওয়া ৫টি গরু উদ্ধাসহ দুই চোরকে নাসিরনগর থেকে গ্রেপ্তার করা হয়েছে। আবুল ও দুলাল আন্ত:জেলা চোর দলের সক্রিয় সদস্য। তারা সিলেটের বিভিন্ন এলাকায় গরু চুরি করেছে বলে স্বীকার করেছে। আবুলের বিরুদ্ধে একাধিক চুরি, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি ও খুনের মামলা রয়েছে। দুই চোরকে শুক্রবার বিকালে আদালতে সোপর্দ করা হয়েছে। 

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক