মৌলভীবাজারে কোরবানির পশুর হাট পরিদর্শনে পুলিশ সুপার
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

মৌলভীবাজারে কোরবানির পশুর হাট পরিদর্শনে পুলিশ সুপার

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৬/২০২৪ ০৮:০৩:৩৫ পূর্বাহ্ন

মৌলভীবাজারে কোরবানির পশুর হাট পরিদর্শনে পুলিশ সুপার

ছবি : নিজস্ব


মৌলভীবাজার জেলার কোরবানির পশুর হাট পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার)। শনিবার (১৫ জুন) মৌলভীবাজার জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে কোরবানির পশুর হাট পরিদর্শন করেন পুলিশ সুপার।

পরিদর্শন কালে তিনি হাটের ক্রেতা-বিক্রেতা এবং ইজারাদারদের সাথে হাটের আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা নিয়ে কথা বলেন এবং সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, ‘আমরা জেলার বেশ কয়েকটি পশুর হাট পরিদর্শন করেছি। মৌলভীবাজার জেলার স্থায়ী এবং অস্থায়ী কোন হাটেই কোরবানির পশু আনার ক্ষেত্রে বড় ধরনের কোন প্রতিবন্ধকতা সৃষ্টি হয় নাই। হাটের ইজারাদার এবং ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে এমন কোন অভিযোগও পাওয়া যায় নাই। হাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে এবং  আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য মৌলভীবাজার জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।

হাটের আইনশৃংখলা রক্ষা এবং ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এবং সেখানে জাল টাকার নোট শনাক্ত করার মেশিনও রাখা হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুলসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

জৈন্তাবার্তা / শেফুল / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক