ফের ৭ দিনের রিমান্ডে সালমান এফ রহমান
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

ফের ৭ দিনের রিমান্ডে সালমান এফ রহমান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১০/২০২৪ ১২:৪০:১৯ অপরাহ্ন

ফের ৭ দিনের রিমান্ডে সালমান এফ রহমান

ছবি সংগৃহীত


ঢাকার দোহার ও নবাবগঞ্জ থানার পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২ অক্টোবর) সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাকে হাজির করে নবাবগঞ্জ থানায় করা মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সোহেল মিয়া। একই সঙ্গে দোহার থানার মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করেন উপপরিদর্শক ওমর ফারুক।

শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত নবাবগঞ্জ থানার মামলায় চার দিন এবং দোহার থানার মামলায় তিন দিনসহ মোট ৭ দিনের রিমান্ডের আদেশ দেন।

পৃথক দুটি মামলার এজাহার থেকে জানা যায়, গত ৫ আগস্ট সকাল ১০টার দিকে নবাবগঞ্জ শহীদ মিনারের সামনে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগে নবাবগঞ্জ থানার মামলাটি করা হয়। আর ৪ আগস্ট দুপুরে দোহার থানাধীন করম আলী মোড়ে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে দোহার থানায় মামলাটি করা হয়।

এর আগে, গত ১৩ আগস্ট নৌপথে পালিয়ে যাওয়ার সময় সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার হন সালমান এফ রহমান। গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে নিউমার্কেট থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক