দুবাই সফরে গেছেন আসিফ মাহমুদ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

দুবাই সফরে গেছেন আসিফ মাহমুদ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১০/২০২৪ ০৩:১৬:২৩ পূর্বাহ্ন

দুবাই সফরে গেছেন আসিফ মাহমুদ

ছবি: নিজস্ব


আজ থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। অথচ এই আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশের মাটিতে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে দেশের নিরাপত্তা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। এ কারণেই বাংলাদেশ থেকে আসর সরিয়ে নেয় আইসিসি। তবে এখনও আসরটির আয়োজক বাংলাদেশ।

বিশ্বকাপ শুরুর আগে ভেন্যু ও আইসিসি অ্যাকাডেমির কার্যক্রম পরিদর্শন করতে আরব আমিরাত সফরে গেছেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল। এই সফরে আছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমও।

আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিসিবি জানিয়েছে, 'বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল সম্প্রতি এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনে আইসিসি ক্রিকেট একাডেমির কার্যক্রম পরিদর্শন করেছেন। এ সময় বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম এবং বিসিবি ও এমিরেটস ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।'

আসিফের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকেও একটি পোস্টে তার দুবাই সফরের খবর নিশ্চিত করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, 'নারী বিশ্বকাপের আয়োজক বিসিবির আমন্ত্রণে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের ফ্যাসিলিটিজ এবং বিশ্বকাপের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।'

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক