চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ ১৭ জনের পদত্যাগ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ ১৭ জনের পদত্যাগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১০/২০২৪ ০৮:২৬:১১ পূর্বাহ্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ ১৭ জনের পদত্যাগ

প্রতীকী ছবি


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টরসহ বিভিন্ন দপ্তরের ১৭ জন পদত্যাগ করেছেন। রোববার (১২ মার্চ) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নূর আহমদ বিষয়টি নিশ্চিত করেন ।

পদত্যাগকারী ব্যক্তিরা হলেন প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভুইয়া, সহকারী প্রক্টর এস এ এম জিয়াউল ইসলাম, শহীদুল ইসলাম, রামেন্দু পারিয়াল, শাহরিয়ার বুলবুল, গোলাম কুদ্দুস লাবলু।

হল ও অন্যান্য পর্ষদ থেকে যারা পদত্যাগ করেছেন তারা হলেন শহীদ আব্দুর রব হলের প্রভোস্ট অধ্যাপক ড. রবিউল হাসান ভুইয়া, শাহজালাল হলের হাউজ টিউটর শাহরিয়ার বুলবুল, এ এফ রহমান হলের হাউজ টিউটর অনাবিল ইহসান, প্রীতিলতার হলের হাউজ টিউটর ফারজানা আফরিন, শহীদ আব্দুর রব হলের হাউজ টিউটর ড. এইচ এম আব্দুল্লাহ আল মাসুদ, শহীদ আব্দুর রব হল হাউজ টিউটর রমিজ আহমদ, শামসুন্নাহার হলের হাউজ টিউটর সাকিলা তাসমি, খালেদা জিয়া হলের হাউজ টিউটর শাহ আলম, নাসরিন আক্তার ও উম্মে হাবিবা এবং আলাওল হলের সিনিয়র হাউজ টিউটর ঝুলন ধর।

এর বাইরে আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ ওমর ফারুক পদত্যাগ করেছেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক