রংপুর রেলওয়ে স্টেশনে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

রংপুর রেলওয়ে স্টেশনে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১০/২০২৪ ০৫:১৮:৫৯ পূর্বাহ্ন

রংপুর রেলওয়ে স্টেশনে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা


স্টেশনের সংস্কার, আন্তনগর ট্রেনের সংখ্যা বৃদ্ধি, কর্মকর্তাদের অপসারণসহ চার দফা দাবিতে রংপুর রেলওয়ে স্টেশনে ট্রেন থামিয়ে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

রবিবার (৬ অক্টোবর) দেড় ঘণ্টাব্যাপী রেলপথ অবরোধ করার ফলে রংপুরে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ছিল।

এর আগে কয়েকশ শিক্ষার্থী বেলা সাড়ে ১১টায় রংপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফরমের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন। কিছু সময় পর লালমনিরহাট থেকে পার্বতীপুরগামী লোকাল ট্রেন রংপুর রেলওয়ে স্টেশনে পৌঁছালে শিক্ষার্থীরা সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। সেখানে সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থী মাসুম বিল্লাহ, সেলিমসহ অন্যরা।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিভাগীয় নগরী রংপুরের রেলওয়ে স্টেশনের অবকাঠামো ব্রিটিশ আমলের তৈরি। যা ব্যবহার অনুপোযোগী হয়ে পড়েছে। যাত্রীদের কোনো বিশ্রামাগার নেই, নেই টয়লেট সুবিধা। বারবার বলার পরেও রেলওয়ে কর্তৃপক্ষ ভবনগুলো সংস্কার করছে না। সেই সঙ্গে একটি মাত্র আন্তনগর ট্রেন চলে। ফলে রংপুরের মানুষ ট্রেনে ঢাকায় চলাচল করতে পারছেন না।

শিক্ষার্থীরা রংপুরবাসীর প্রতি এ বৈষম্যের জন্য দায়ী করে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী এবং বিভাগীয় রেলওয়ে ম্যানেজার লালমনিরহাটের আব্দুস সালামের পদত্যাগ দাবি করে। তারা সাত দিনের আলটিমেটাম ঘোষণা করে বলেন, দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক