কূটনীতিক খাস্তগীরকে পোল্যান্ডে রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত বা‌তিল
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

কূটনীতিক খাস্তগীরকে পোল্যান্ডে রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত বা‌তিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১০/২০২৪ ০৬:৪২:১৬ পূর্বাহ্ন

কূটনীতিক খাস্তগীরকে পোল্যান্ডে রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত বা‌তিল

ফাইল ছবি


পেশাদার কূটনীতিক খোরশেদ আলম খাস্তগীরকে পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত বা‌তিল করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্ট এশিয়া অ্যান্ড প্যাসি‌ফিক অনু‌বিভা‌গের মহাপ‌রিচালক ও মুখপাত্র তৌ‌ফিক হাসান এই তথ্য জানান।

তৌফিক হাসান জানান, বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরে উপ-হাইকমিশনার হিসেবে কর্মরত খোরশেদ আলম খাস্তগীরের পোল্যান্ডে বাংলাদেশের সাম্প্রতিক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করা হলো।

বৈষ্যম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় বিগত আওয়ামী লীগ সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ বিতর্কিত হন পেশাদার কূটনীতিক খোরশেদ আলম খাস্তগীর। গত ২৫ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় খাস্তগীরকে পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত নেয়। সরকারের এই সিদ্ধান্তের পর প্রচুর সমালোচনা চলতে থাকে।

পররাষ্ট্র ক্যাডারের ২০তম ব্যাচের কর্মকর্তা খোরশেদ আলম খাস্তগীর বর্তমানে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনে উপ-রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন।

কূটনীতিক খোরশেদ খাস্তগীর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ ও ইইউ এবং আন্তর্জাতিক সংস্থা অনুবিভাগের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। তি‌নি নিউইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনে প্রথম স‌চিব এবং ওমানের মাস্কাটের বাংলাদেশ মিশনে চার্জ ডি অ্যাফেয়ার্স ছি‌লেন।

খোরশেদ খাস্তগীর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থে‌কে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন ক‌রে‌ছেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক