দরজা ভেঙে রেলের গেটম্যানের লা শ উদ্ধার
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

দরজা ভেঙে রেলের গেটম্যানের লা শ উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৪/২০২৪ ০৭:৪৬:৩০ পূর্বাহ্ন

দরজা ভেঙে রেলের গেটম্যানের লা শ উদ্ধার

সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়া লংলা রেলওয়ের গেটম্যান রায়হানুল ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার লংলা এলাকায় ঘরের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।


মৃত রায়হানুল ইসলামের বাড়ি নওগাঁয়। তিনি প্রায় ছয় বছর ধরে কুলাউড়া লংলা রেলওয়ে গেটম্যান হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।


বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ জানান, সকালে দায়িত্ব পালন করে লংলা এলাকায় বাসায় ফেরেন রায়হানুল। বিকেলে আবারও কাজে না যাওয়ায় রেলওয়ে কর্তৃপক্ষ তার মোবাইল ফোনে কল দেন। এতে তাকে পাওয়া যায়নি। পরে বিষয়টি কুলাউড়া থানা পুলিশকে জানানো হয়।


ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার দরজা ভিতর থেকে লাগানো দেখতে পায়। এতে দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। রায়হানুল ইসলাম পরিবার নিয়ে বসবাস করতেন। ঈদের ছুটিতে তার স্ত্রী গ্রামের বাড়িতে গেলে এখনো ফিরেননি।


রায়হানুলের গ্রামের বাড়ির লোকজনের সঙ্গে কথা হয়েছে। তারা আসলে মৃতদেহটি হস্তান্তর করা হবে।

এইচ বি বা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন