অ/নুপ্রবেশ ঠেকাতে মৌলভীবাজার সী/মান্তে সতর্ক বি/জিবি
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন

অ/নুপ্রবেশ ঠেকাতে মৌলভীবাজার সী/মান্তে সতর্ক বি/জিবি

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭/১১/২০২৬ ০১:০০:২০ অপরাহ্ন

অ/নুপ্রবেশ ঠেকাতে মৌলভীবাজার সী/মান্তে সতর্ক বি/জিবি

ছবি : সংগৃহীত


মৌলভীবাজারের দুর্গম পাহাড় ও বনাঞ্চলঘেরা সীমান্ত দিয়ে গত তিন সপ্তাহ ধরে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের একাধিক চেষ্টা পরিলক্ষিত হচ্ছে। অনুপ্রবেশ প্রতিহত করতে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

৫২ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সোমবার জানান, মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার দুর্গম পাহাড়ি বনাঞ্চলসংলগ্ন সীমান্ত দিয়ে রাতে ও দিনে অপচেষ্টা চালানো হচ্ছে।

সম্প্রতি বিজিবির তৎপরতায় প্রায় ৭০ থেকে ৭৫ জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা প্রতিহত করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে বিজিবির সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছেন স্থানীয় সীমান্তের জনগণ।

লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান বলেন, সীমান্তে অনুপ্রবেশের যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। বিজিবির প্রতিটি সদস্য সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছেন। স্থানীয় জনগণের সহযোগিতাও আমাদের শক্তি বাড়িয়ে দিয়েছে।

পাশাপাশি দুর্গম সীমান্তে নজরদারি কার্যক্রম আরও কার্যকর করতে সিসিটিভি ক্যামেরা, ড্রোন, নাইট ভিশন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযানও অব্যাহত রয়েছে।

সীমান্ত এলাকার  স্থানীয় বাসিন্দারা বলেন, আগে রাতে সীমান্ত দিয়ে লোকজন আসার খবর শোনা যেত। এখন বিজিবির টহল বেড়েছে, ড্রোন উড়তে দেখা যায়। আমরা নিজেরাও সন্দেহজনক কিছু দেখলে বিজিবিকে জানাই। এখন অনেকটা নিরাপদ বোধ করছি।

মূলত প্রযুক্তি, গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং জনসম্পৃক্ততা এই চার স্তরের সমন্বয়ে মৌলভীবাজার সীমান্তে নিরাপত্তা বলয় আরও শক্তিশালী করা হয়েছে। সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা ঠেকাতে বিজিবির এই তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

অ/নুপ্রবেশ ঠেকাতে মৌলভীবাজার সী/মান্তে সতর্ক বি/জিবি
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক