জৈন্তাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন

জৈন্তাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৪/২০২৪ ১২:১৬:২১ অপরাহ্ন

জৈন্তাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৪ উপলক্ষে উপজেলা পর্যায়ে মাধ্যমিক স্কুল,কলেজ,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৯শে এপ্রিল)  বেলা ১১:০০ ঘটিকায় উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস জৈন্তাপুর আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া। 

জৈন্তাপুর বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলে অনুষ্ঠিত বিভিন্ন ইভেন্টে স্কুল,কলেজ,মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্হাপক হারুণ উর রশিদ, উপজেলা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ রায়হান,উপজেলা শিল্পকলা একাডেমির সঙ্গিত শিক্ষক সুফল নন্দী,নৃত্য শিক্ষক গায়ত্রী পলি, রেজাউল হোসেন রাজা সহ অন্যান্যরা।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল