দোয়ারাবাজারে নিখোঁজের ২ দিন পর নদী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

দোয়ারাবাজারে নিখোঁজের ২ দিন পর নদী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৪/২০২৪ ১২:০৯:০২ অপরাহ্ন

দোয়ারাবাজারে নিখোঁজের ২ দিন পর নদী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

ফাইল ছবি


সুনামগঞ্জের দোয়ারাবাজারে  নিখোঁজের দু'দিন পর  চেলা নদী থেকে এক ব্যবসায়ী ও সাবেক ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী'র লাশ উদ্ধার করা হয়েছে। 

আজ মঙ্গলবার  সকাল ১০ টায় উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলা নদীর রহিমের পাড়া-নাছিমপুর বাজার খেয়াঘাট এলাকা থেকে মৃত লাশ উদ্ধার করে দোয়ারাবাজার থানা পুলিশ।

নিহত মো.মাইন উদ্দিন আহমদ (৫৫) নরসিংপুর ইউনিয়নের চাইরগাঁও গ্রামের মৃত আব্দুল মোতালিবের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে  জানা যায়, মাইন উদ্দিন আহমদ একজন ব্যবসায়ী ও শালিশী ব্যক্তি ছিলেন। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করেছেন।

প্রতিদিনের ন্যায় রবিবার সকালে বাড়ি থেকে বের হন মইন উদ্দিন। রাতে বাড়িতে না আসায় ও মোবাইলে ফোন বন্ধ পেয়ে অনেক খোঁজা খুঁজি করেন পরিবারের লোকজন। 

আজ সকাল ৮ টার দিকে চেলা নদীর নাছিমপুর বাজার -রহিমেরপাড়া খেয়াঘাট এলাকায়  ওই ব্যবসায়ীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে দোয়ারাবাজার থানা পুলিশ  তাঁর লাশ উদ্ধার করে।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান জানান, খবর পেয়ে চেলা নদী থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন