জগন্নাথপুরে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: প্রেমিক গ্রেপ্তার
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

জগন্নাথপুরে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: প্রেমিক গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৪/২০২৪ ১০:৩৯:০৪ পূর্বাহ্ন

 জগন্নাথপুরে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: প্রেমিক গ্রেপ্তার

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে দশম শ্রেণির এক ছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগে রাহিম আহমেদ কে (২৪) নামের এক প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ এপ্রিল)  গ্রেপ্তারকৃতকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। রাহিম আহমেদ জগন্নাথপুর পৌরসভার হবিবপুর (আশিঘর) এলাকার আব্দুল কুদ্দুছের ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যা ৬টার দিকে মোবাইলে ফোনের মাধ্যমে ওই স্কুল ছাত্রীকে বাড়ি থেকে ডেকে বের করে তাকে নিয়ে পালিয়ে যান প্রেমিক রাহিম আহমেদ। পরদিন সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে আবার ওই স্কুল ছাত্রীকে বাড়ির পাশে নিয়ে এসে গাড়ি থেকে নামিয়ে প্রেমিক যুবক চলে যায়। পরে ওই স্কুল ছাত্রী তার পরিবারের সদস্যদের বিষয়টি জানান।

এ ঘটনায় সোমবার রাতে ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে প্রেমিক রাহিম আহমেদ ও এ কাজে সহায়তাকারি গাড়ি চালকের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় অপহরণ ও ধর্ষণ আইনে মামলা দায়ের করেন। পরে পুলিশ প্রেমিক রাহিমকে মঙ্গলবার ভোরে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

তবে মামলার বাদী ওই স্কুল ছাত্রীর মা প্রেমের বিষয়টি অস্বীকার করে বলেন, আমার মেয়েকে জোরপূর্বক গাড়িতে তোলে অপহরণ করে নিয়ে যায়। এক রাত পর মেয়ে বাড়ি ফিরে এসে সবকিছু জানালে থানায় মামলা করি।

জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল বলেন, মামলার প্রেক্ষিতে আসামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন