বড়লেখায় উপজেলা নির্বাচনে নিরাপত্তা সংক্রান্তে পুলিশের ব্রিফিং
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

বড়লেখায় উপজেলা নির্বাচনে নিরাপত্তা সংক্রান্তে পুলিশের ব্রিফিং

আদিব মজিদ, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৪/২০২৪ ১১:০৪:৪৭ পূর্বাহ্ন

বড়লেখায় উপজেলা নির্বাচনে নিরাপত্তা সংক্রান্তে পুলিশের ব্রিফিং

ছবি: নিজস্ব


মৌলভীবাজার জেলার বড়লেখা থানায় আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের নিরাপত্তা সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ৩০ এপ্রিল ) বিকেলে বড়লেখা থানার আয়োজনে থানার হলরুমে আয়োজিত এই নিরাপত্তা ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম।

পুলিশ সুপার  আসন্ন উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্রের নিরাপত্তা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব এবং নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করার আহবান জানান। 

বড়লেখা থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তীর সভাপতিত্বে এই ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল)  দীপংকর ঘোষ, পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ উদ্দিন, শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক নবগোপাল দাসসহ বড়লেখা থানার অফিসার-ফোর্স এবং বড়লেখা উপজেলায় কর্মরত গ্রাম পুলিশের সদস্য বৃন্দ।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন