ছাতকে নৌ-পুলিশের অভিযানে আটক ৪
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

ছাতকে নৌ-পুলিশের অভিযানে আটক ৪

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৫/২০২৪ ১১:০১:১৩ পূর্বাহ্ন

ছাতকে নৌ-পুলিশের অভিযানে আটক ৪

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের ছাতক উপজেলা সুরমা নদীতে সন্দেহ জনক ঘুরাফেরা এবং চাঁদাবাজ সন্দেহে ৪ জনকে আটক করেছে নৌ-পুলিশ। বুধবার ভোরে সুরমা নদী থেকে তাদের আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করানো হয়।

পরে আটককৃত উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর-ছড়ারপার গ্রামের সুলেমান আলীর পুত্র আব্দুল হাসিম, দক্ষিন গনেশপুর-ছড়ারপার গ্রামের মৃত তেরা মিয়ার পুত্র কামিল হোসেন, কুচবাড়ী গ্রামের মাসুক মিয়ার পুত্র জামিল আহমদ ও লিলু মিয়ার পুত্র  জুয়েল  আহমদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না প্রত্যেকে ২০০ টাকা করে ধার্য ও জরিমানা আদায় করেন।

বুধবার ভোরে ছাতক নৌ-পুলিশের এসআই আতিক আনোয়ারের নেতৃত্বে সুরমা নদীতে অভিযান চালায় নৌ-পুলিশ। এসময় একটি ছোট ইঞ্জিন চালিত নৌকা যোগে সুরমা নদীতে সন্দেহজনকভাবে ঘুরা ফেরা করছিল আটককৃতরা।

 নৌ-পুলিশের ধারনা, নদীতে থাকা নৌ-যান থেকে আটককৃতরা চাঁদা আদায় সহ নৌ-শ্রমিকদের বিরুদ্ধে অসস্থিকর পেিরবেশ সৃষ্টি করছিল তারা। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করালে প্রত্যেকে জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন