ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৫/২০২৪ ০৮:৪০:৫৩ পূর্বাহ্ন

ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে  ১৭ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

ছবি: সংগৃহীত


ছাতক উপজেলা পরিষদের নির্বাচন আগামী ২৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার (২ মে) ছিলো মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্নার কার্যালয়ের তথ্য অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন বিকেল পর্যন্ত ১৭ জন প্রার্থী ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন প্রার্থী জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবরে তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।

ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন পত্র দাখিল করেছেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন মিয়া,আব্দুল ওয়াহিদ মজনু,রফিকুল ইসলাম,আওলাদ আলী রেজা,মোঃ মাহমুদ আলী ও আমজাদ আলী।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন আব্দুল জব্বার খোকন,শহিদুজ্জামান শিপলু,আব্দুল্লাহ আল মামুন,মোঃ ইজাজুল হক রনি, মোঃ নজরুল ইসলাম, মোঃ আফজাল হোসেন,আতাউল হক,মোঃ আব্দুস সামাদ ও রাকিব আহমদ । 

এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন পত্র দাখিল করেছেন একজন প্রার্থী।  বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম মনোনয়ন পত্র দাখিল করেন। এ পদে আর কেউ মনোনয়ন পত্র দাখিল করেন নি। তিনি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আগামী ৫ মে মনোনয়ন পত্র বাছাই করা হবে। প্রার্থীদের অনুকূলে প্রতিক বরাদ্ধ দেয়া হবে ১৩ মে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন