বড়লেখায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন নিয়াজ উদ্দিন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

বড়লেখায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন নিয়াজ উদ্দিন

আদিব মজিদ, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৫/২০২৪ ০৯:১৫:১৮ পূর্বাহ্ন

বড়লেখায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন নিয়াজ উদ্দিন

ছবি : নিজস্ব


মৌললভীবাজারের বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এর প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে কলেজ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নিয়াজ উদ্দীন। এছাড়া শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ রোভারসহ বিষয় ভিত্তিক আরো ১৫টি ইভেন্টে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে এই সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। যা কলেজ প্রতিষ্ঠার পর সর্বোচ্চ ইভেন্টে বিজয়ী হওয়ার নতুন রেকর্ড।

বৃহস্পতিবার জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এর প্রতিযোগিতায় কলেজ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের পদার্থ বিজ্ঞান বিষয়ের প্রভাষক সনজিৎ কান্তি দেব। এছাড়া এই কলেজের ছাত্র রাহিন আহমদ শ্রেষ্ঠ রোভার, মো. লায়েক আহমদ শ্রেষ্ঠ বিএনসিসি, জাহাঙ্গীর আলম শ্রেষ্ঠ রোভার গ্রুপ নির্বাচিত হয়েছেন।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন