জগন্নাথপুরে শিল্পকলা একাডেমির সঙ্গীত বিদ্যালয় চালু
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

জগন্নাথপুরে শিল্পকলা একাডেমির সঙ্গীত বিদ্যালয় চালু

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৫/২০২৪ ০৮:২৯:২১ পূর্বাহ্ন

জগন্নাথপুরে শিল্পকলা একাডেমির সঙ্গীত বিদ্যালয় চালু

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শিল্পকলা একাডেমির সঙ্গীত বিদ্যালয় দীর্ঘদিন বন্ধ থাকার পর নতুন করে আবারো চালু হয়েছে। শুক্রবার  বিকেলে উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ইউএনও আল বশিরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে আবদুস সামাদ আজাদ মিলনায়তনে সঙ্গীত বিদ্যালয়ের উদ্বোধন করেন।

পরে এক আলোচনা সভা ইউএনও আল বশিরুল ইসলাম এর সভাপতিত্বে ও শিক্ষক অনন্ত পালের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এতে অংশ  দেন সহকারী কমিশনার ভূমি উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক  রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা, শিল্পকলা একাডেমির সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষ পরিতোষ চক্রবর্তী শিবু, শিল্পকলা একাডেমির সদস্য আব্দুল জব্বার, কামাল উদ্দিন,সাংবাদিক অমিত দেব, ওয়ারিদ উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাপ্পী রানী দে,সঙ্গীত শিল্পী বিভাস দে,ইন্দ্রজিৎ সূত্রধর প্রমুখ।

শিল্পকলা একাডেমির সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষ পরিতোষ চক্রবর্তী শিবু জানান,সঙ্গীত বিদ্যালয়ে নতুন শিক্ষার্থী ভর্তির কার্যক্রম চলমান রয়েছে। প্রতি শুক্রবার সঙ্গীতের ক্লাস চলবে। অভিভাবকদের সহযোগিতার আহ্বান জানান তিনি।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন