বড়লেখায় রক্তদান যুবসমাজ ফাউন্ডেশনের আয়োজনে কুইজ প্রতিযোগিতা সম্পন্ন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

বড়লেখায় রক্তদান যুবসমাজ ফাউন্ডেশনের আয়োজনে কুইজ প্রতিযোগিতা সম্পন্ন

আদিব মজিদ, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৫/২০২৪ ১১:১৫:২২ পূর্বাহ্ন

বড়লেখায় রক্তদান যুবসমাজ ফাউন্ডেশনের আয়োজনে কুইজ প্রতিযোগিতা সম্পন্ন

ছবি : নিজস্ব


মৌলভীবাজারের বড়লেখায় স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান যুব সমাজ ফাউন্ডেশনের আয়োজনে ও কম্পিউটার ওয়ার্ল্ডের উদ্যোগে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ মে) দুপুর ২ টায় পৌর শহরের স্থানীয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন রক্তদান যুব সমাজ ফাউন্ডেশনের সদস্য আবু বক্কর। ফাউন্ডেশনের সভাপতি আশরাফুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন।

বিশেষ অতিথির বক্তব্য দেন কম্পিউটার ওয়ার্ল্ডের সত্ত্বাধিকারী সাইদুল ইসলাম ফাহিম, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আরিয়ান ফরহাদ, স্বেচ্ছাসেবী মামুন আহমেদ ও বড়লেখা সরকারি কলেজের ছাত্র ফাহিম আহমদ।

এছাড়া উপস্থিত ছিলেন রক্তদান যুব সমাজ ফাউন্ডেশনের স্থায়ী পরিষদের সদস্য আব্দুস সামাদ আজাদ, কার্যকারী পরিষদের ত্রাণ- দুর্যোগ বিষয়ক সম্পাদক রাজীব আহমদ, সমাজকর্মী মিজানুর রহমান প্রমুখ। পরে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন