ট্রাক ও পিকআপের সংঘর্ষে সুনামগঞ্জের শ্যালক- দুলাভাই নিহত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

ট্রাক ও পিকআপের সংঘর্ষে সুনামগঞ্জের শ্যালক- দুলাভাই নিহত

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৫/২০২৪ ০৯:১৪:৩৩ পূর্বাহ্ন

ট্রাক ও পিকআপের সংঘর্ষে সুনামগঞ্জের শ্যালক- দুলাভাই নিহত

ছবি: সংগৃহীত


গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। নিহত দুজন সম্পর্কে শ্যালক- দুলাভাই। 

শনিবার ভোর পাঁচটার দিকে উপজেলার মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের ভাংনাহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এতে ১৪ জন নির্মাণশ্রমিক আহত হয়েছেন।

নিহত দুজন হলেন সুনামগঞ্জ সদর উপজেলার ডুমুরার বাসিন্দা মো. রাসেল মিয়া (২৫) এবং একই এলাকার আমির হোসেনের ছেলে মো. আবু সুফিয়ান (২৭)।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল আহমেদ জানান, একটি পিকআপে করে মিক্সার মেশিন ও ১৩ জন শ্রমিক ঢালাই কাজে শ্রীপুর থেকে মাওনা অভিমুখে আনসার রোড এলাকায় যাচ্ছিলেন। তাদের বহনকারী পিকআপটি   শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়কের ভাংনাহাটি কাউন্সিলরের বাড়ির সামনে আসা মাত্রই পেছন থেকে একটি ডাম্প ট্রাক তাদের চাপা দেয়। এতে পিকআপ উল্টে মিক্সার মেশিনের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই রাসেল মিয়া নিহত হয় এবং ১২জনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবু সুফিয়ানকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই পিকআপে থাকা আরো ১১জন আহত হয়েছেন। 

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কুদ্দুস জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন