কুলউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

কুলউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৫/২০২৪ ০৯:১৭:১৮ পূর্বাহ্ন

কুলউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের কুলউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুলাউড়া থানা সুত্রে জানা যায়, শুক্রবার (৩ মে) রাত সাড়ে ১০টায় কুলাউড়া শহরের পৌর এলাকার শিবির রোডের শফিক অটো ফার্নিচার নামক একটি প্রতিষ্টানের সামনে অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্য হৃদয় আহমদ বাহার (৩০), আল আমিন (৩৭) ও সাজু মিয়া (৩৫) কে গ্রেপ্তার করে পুলিশ।

এসময় পুলিশ গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ১টি খেলানা পিস্তল সদৃশ্য গ্যাস লাইটার, মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।


কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ জানান, ডাকাতির উদ্দেশ্যে কয়েকজন লোক শিবির রোড এলাকায় অবস্থান করছে, এমন খবর পেয়ে অভিযান চালিয়ে ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় একটি মামলা দায়ের করে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন