বিশেষ পুরস্কার পেলেন দোয়ারাবাজার থানার নোমান মিয়া ও আবুল বাশার
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

বিশেষ পুরস্কার পেলেন দোয়ারাবাজার থানার নোমান মিয়া ও আবুল বাশার

মামুন মুন্সি, দোয়ারাবাজার

প্রকাশিত: ০৫/০৫/২০২৪ ১০:০৩:২৯ পূর্বাহ্ন

বিশেষ পুরস্কার পেলেন দোয়ারাবাজার থানার নোমান মিয়া ও আবুল বাশার

ছবি : নিজস্ব


সুনামগঞ্জে এপ্রিল মাসে সর্বোচ্চ পরোয়ানা তামিলসহ চলতি মাসে ক্লু-লেস ১টি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য দোয়ারাবাজার থানার দুই পুলিশ সদস্যদের অর্থ পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

রবিবার (৫ মে) সুনামগঞ্জ জেলা পুলিশ লাইনের হলরুমে পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায়। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে এস আই আবুল বাশার ও সর্বোচ্চ পরোয়ানা তামিলকারী অফিসার হিসেবে এএসআই নোমান মিয়াকে ক্রেস্ট প্রদান করা হয়।

পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহ্'র সভাপতিত্বে ও জগন্নাথপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুভাশীষ ধর'র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন,

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাজন কুমার দাস, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক, সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) মোঃ নাসিম উদ্দিনসহ সকল থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন