সুনামগঞ্জে বিজিবি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও প্রীতিভোজ অনুষ্ঠিত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

সুনামগঞ্জে বিজিবি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৫/২০২৪ ০৮:৪৫:৪৮ পূর্বাহ্ন

সুনামগঞ্জে বিজিবি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জ ২৮ বিজিবি’র ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে ২৮ বিজিবি ক্যাম্পের ভেতর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাহিনীর কর্মকর্তা-কর্মচারি, সকল সরকারি অফিসের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। 

এসময় সেক্টর কমান্ডার কর্ণেল মো. সাইফুল ইসলাম চৌধুরী বলেন, আজ ঐতিহ্যবাহী সুনামগঞ্জ ব্যাটালিয়নের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। সুনামগঞ্জে ২০২২ সালের শতাব্দির ভয়াবহ বন্যার সময় দুর্গম এলাকায় এই ব্যাটালিয়ন খাদ্য সহায়তা পৌচ্ছে দিয়েছে। চোরাচালান দমনেও এই ব্যাটালিয়ন চমৎকার কাজ করছে। ইতিমধ্যে অনেক সদস্য পুরষ্কার পেয়েছেন। এই কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে আশা করি। 

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এস এম মাহমুদ হাসান, জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্, সুনামগঞ্জ র‌্যাব-৯ এর উপপরিচালক লে. কমান্ডার ফয়সল আহমেদ, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার, ২৮ বিজিবির সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম প্রমুখ।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন