জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে তরুণীর মৃত্যু
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে তরুণীর মৃত্যু

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৫/২০২৪ ০৬:১৯:১৯ পূর্বাহ্ন

জগন্নাথপুরে নদীতে গোসলে নেমে তরুণীর মৃত্যু


সুনামগঞ্জের জগন্নাথপুরে গোসল করতে নলজুর নদীতে নেমে পানিতে ডুবে ঝুমা বেগম (১৮) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। রোববার( ৫ মে) বিকেলে উপজেলার কলকলিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে এই ঘটনা ঘটে। 

পানিতে ডুবে তরুণীর মৃত্যু হওয়ার বিষয় নিশ্চিত করেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘ওই তরুণীর মৃগী রোগ ছিল। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, ঝুমা ইসলামপুর গ্রামের রবি হোসেনের মেয়ে। রোববার বিকেলে বাড়ির পাশে নলজুর নদীতে গোসল করতে যান। এ সময় হঠাৎ তিনি ডুবে যান। তাঁর চাচি ইয়াসমিন বেগম চিৎকার করলে আশপাশের লোকজন এসে ওই তরুণীকে উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

ঝুমার বাবা রবি হোসেন বলেন, ‘বেশ কয়েক বছর ধরে আমার মেয়ের মৃগী রোগ ছিল। গোসল করার সময় তাঁর ওই রোগ দেখা দেয়। হাসপাতালে নিয়েও মেয়েকে বাঁচানো গেল না।


এলএইচ



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন