জগন্নাথপুরে বাজারে দায়িত্ব পালনে এসে ২ দিন ধরে নিখোঁজ নৈশপ্রহরী
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে বাজারে দায়িত্ব পালনে এসে ২ দিন ধরে নিখোঁজ নৈশপ্রহরী

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৫/২০২৪ ০৭:৪৭:৪৫ পূর্বাহ্ন

জগন্নাথপুরে বাজারে দায়িত্ব পালনে এসে ২ দিন ধরে নিখোঁজ নৈশপ্রহরী

ফাইল ছবি


সুনামগঞ্জের জগন্নাথপুরে বাজারে দায়িত্ব পালন করতে এসে আফতর আলী (৫৬) নামের এক নৈশপ্রহরী দুদিন ধরে নিখোঁজ। এই ঘটনায় রোববার( ৫ মে) রাতে তাঁর স্ত্রী ছায়ারুন বেগম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিখোঁজ হওয়ার বিষয় নিশ্চিত করেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘নিখোঁজের বিষয়ে জিডি হওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই নৈশপ্রহরীর সন্ধান খুঁজে পেতে পুলিশ কাজ করছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আফতর আলী জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে। প্রতিদিনের মতো গত শনিবার রাতে সাদিপুর বাজার পাহারার কাজে আসেন আফতর আলী। পরদিন ভোরে বাড়ি ফেরেননি। পরে নৈশপ্রহরীর স্ত্রী-সন্তান সাদিপুর বাজারে খুঁজতে এসে তাঁর বসার স্থানে জুতা, টর্চলাইটের কাভার ও গায়ের জ্যাকেট পান।

আফতর আলীর ছেলে রকিব আলী বলেন, ‘আমার বাবার সঙ্গে কারও শত্রুতা নেই। তবে কয়েক দিন আগে বাবা যে বাজার পাহারা দিতেন সেখানে চুরির ঘটনা ঘটে। কারা চুরি করেছে তা আমার বাবা জানতেন।

কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন বলেন, ‘আফতর আলী অনেক দিন ধরে ওই বাজারে সততার সঙ্গে নৈশপ্রহরীর কাজ করে আসছেন। তিনি খুবই ভালো একজন মানুষ। কারও সঙ্গে কোনো বৈরিতা নাই। তাঁর নিখোঁজের বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন