জগন্নাথপুরে সাংবাদিক শংকর রায় এর শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

জগন্নাথপুরে সাংবাদিক শংকর রায় এর শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৫/২০২৪ ১০:০২:২৬ পূর্বাহ্ন

জগন্নাথপুরে সাংবাদিক শংকর রায় এর শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন

ফাইল ছবি


দৈনিক মানবজমিন ও দৈনিক উত্তরপূর্ব পত্রিকার সুনামগঞ্জের জগন্নাথপুর প্রতিনিধি জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি প্রয়াত সাংবাদিক শংকর রায় এর শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার  (৭ ই মে)  তাঁর নিজ বাড়ীতে শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়।

এতে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, জগন্নাথপুর  জগন্নাথপুর প্রেসক্লাব এর সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক উত্তরপূর্ব পত্রিকার বিজ্ঞাপণ ব্যবস্থাপক   ইকবাল হোসেন আনা মিয়া, জগন্নাথপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সমকাল প্রতিনিধি তাজউদ্দীন আহমদ, সাধারন সম্পাদক ও দৈনিক যুগান্তর এবং সিলেট ভিউ প্রতিনিধি সানোয়ার হাসান সুনু, যুগ্ম সাধারন সম্পাদক  ও দৈনিক প্রথম আলো এবং সিলেটের ডাক প্রতিনিধি অমিত দেব, সদস্য ও দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি আলী আহমদ, দৈনিক উত্তরপূর্ব প্রতিনিধি আমিনুল হক সিপন, আজকের বসুন্ধরা প্রতিনিধি হুমায়ূন কবীর ফরীদি, দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি জুয়েল আহমদ, দৈনিক নয়া শতাব্দী ও দৈনিক জৈন্তাবার্তা প্রতিনিধি রেজুওয়ান কোরেশী, প্রভাষক রিংকর রায়, জাহিদ হাসান, জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মশাহিদ ভূঁইয়া, জগন্নাথপুর উপজেলা টেকনিশিয়ান অরুপ সরকার, আওয়ামী লীগ নেতা শশী গোপ।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এর নেতাকর্মীসহ  প্রয়াত সাংবাদিক শংকর রায় এর আত্বীয়- স্বজন এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের বাড়ী জগন্নাথপুর নিবাসী প্রবীণ সাংবাদিক শংকর রায় ২২ শে এপ্রিল দিবাগত রাতে হার্টের রোগে আক্রান্ত  হলে চিকিৎসার  জন্য সিলেটে নেওয়ার পথে  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  ২৩ এপ্রিল ১২ টার সময় নিজ গ্রামের শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন