সুনামগঞ্জের শাল্লায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

সুনামগঞ্জের শাল্লায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৫/২০২৪ ১২:২১:৩২ অপরাহ্ন

সুনামগঞ্জের শাল্লায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের শাল্লায় চব্বিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের সামনে দুই চেয়ারম্যান প্রার্থীর সর্মথকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায়  ১০ জন আহত হবার খব পাওয়া গেছে।

বুধবার (০৮ মে) সকালে শাল্লার উপজেলার ৪নং ইউনিয়নের চব্বিশা গ্রামের কেন্দ্রের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, আজ সকাল ৮ টা থেকে শাল্লা উপজেলা পরিষদের নির্বাচন শুরু হওয়ার পর থেকে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অবনী মোহন দাস ও আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী গনেন্দ্র চন্দ্র সরকারের সমর্থকরা কেন্দ্রে আসা ভোটারদের নানা ভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানায়।

এরই জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে দুই পক্ষের ১০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সংঘর্ষের ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। কেন্দ্রের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন