জগন্নাথপুরে চুরি যাওয়া তিনটি টমটম উদ্ধার,গ্রেপ্তার ৪
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

জগন্নাথপুরে চুরি যাওয়া তিনটি টমটম উদ্ধার,গ্রেপ্তার ৪

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৫/২০২৪ ০৯:৪৪:৩০ পূর্বাহ্ন

জগন্নাথপুরে চুরি যাওয়া তিনটি টমটম উদ্ধার,গ্রেপ্তার ৪

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে চুরি যাওয়া তিনটি অটোরিকশা উদ্ধার ও চুরির সাথে জড়িত চারজনকে গ্রেপ্তার করে বুধবার  (৮ মে)  আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়,গত ৩ মে জগন্নাথপুর পৌর পয়েন্ট এলাকা থেকে তিনটি অটোরিকশা টমটম চুরি হয়। এঘটনায় উপজেলার নারিকেলতলা গ্রামের শাহাব উদ্দিন জগন্নাথপুর থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যার প্রেক্ষিতে পুলিশ তদন্তে নেমে মোহন আহমেদ(২৫) ও জুবেদ মিয়া (৩২) নামে দুই জনকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া স্বীকারোক্তির প্রেক্ষিতে নবীগঞ্জ উপজেলার মনসুরপুর গ্রামের এনাম উদ্দিনের বাড়ি থেকে মঙ্গলবার ভোর রাতে  তিনটি অটোরিকশা উদ্ধার করা হয়। এসময় আবু সালেহ ও রায়েল আহমেদ নামে তাদের সহযোগী আরও দুই জনকে গ্রেপ্তার করা হয়।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম বলেন, চোরাই তিনটি অটোরিকশা উদ্ধার ও ঘটনার সাথে জড়িত চারজন কে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বুধবার জেল হাজতে পাঠানো হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন