উপজেলা পরিষদ নির্বাচন, শান্তিগঞ্জে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

উপজেলা পরিষদ নির্বাচন, শান্তিগঞ্জে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৫/২০২৪ ০৬:১৫:৩৬ পূর্বাহ্ন

উপজেলা পরিষদ নির্বাচন, শান্তিগঞ্জে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ছবি: নিজস্ব


আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৪র্থ ধাপে সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১৩ জন প্রার্থী। চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (৯ মে) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। বিষয়টি করেছেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা। 

শান্তিগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম, সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের পুত্র ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাদাম মান্নান অভি, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ ও শান্তিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি এডভোকেট বুরহান উদ্দিন দোলন। 

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ রুকনুজ্জামান রুকন, উপজেলা যুব জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খাঁন, মোশাররফ হোসেন জাকির, শ্রমিকলীগ নেতা আনোয়ার হোসেন প্রমুখ। 

এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, মোছা. রফিকা মহির, খাইরুন নেছা, নাজমা আক্তার ও জেসমিন আক্তার  মনোনয়নপত্র জমা দেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিগঞ্জ উপজেলায় মনোনয়ন ফরম দাখিল করার শেষ দিন ৩টি পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়ন ফরম যাচাই-বাছাই করা হবে ১২ মে৷ মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ তারিখ ১৯ মে। প্রতীক বরাদ্দ ২০ মে এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৫ জুন বুধবার।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন