মৌলভীবাজারে এক প্রতিবন্ধীকে ছুরিকাঘাতে হত্যা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

মৌলভীবাজারে এক প্রতিবন্ধীকে ছুরিকাঘাতে হত্যা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৫/২০২৪ ০৬:৪৭:৫১ পূর্বাহ্ন

মৌলভীবাজারে এক প্রতিবন্ধীকে ছুরিকাঘাতে হত্যা

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের রাজনগর উপজেলায় এক প্রতিবন্ধী লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ মে) দিবাগত রাতে পরিত্যক্ত একটি বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম প্রদীপ দেব (১৭), তিনি উপজেলার সদর ইউনিয়নের ক্ষেমসহস্র গ্রামের প্রণয় দেবের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রদীপকে সন্ধ্যার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে একই বাড়ির আরেক প্রতিবন্ধী কিশোর বাড়ির পাশের একটি পরিত্যক্ত বাড়িতে লাশ পড়ে থাকার বিষয়টি জানায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন মৌলভীবাজারের পুলিশ সুপার মনজুর রহমান। তবে কি হত্যাকাণ্ডের কারণ বিস্তারিত জানা যায়নি। এ নিয়ে রহস্য তৈরী হয়েছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালেক বলেন, প্রদীপকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের মা সুক্তি রানী দেব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় একজন বাক প্রতিবন্ধী কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল। পরে তাকে ছেড়ে দেয়া হয়েছে। এ ব্যাপারে আমরা তদন্ত করছি।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন