বড়লেখায় দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার রেকর্ড নেই
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

বড়লেখায় দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার রেকর্ড নেই

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৫/২০২৪ ০৭:২১:২৫ পূর্বাহ্ন

বড়লেখায় দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার রেকর্ড নেই


মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদে দ্বিতীয় মেয়াদে কেউ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার রেকর্ড নেই। সব সময়েই এই উপজেলার ভোটাররা নতুনমুখ প্রার্থীকে নির্বাচিত করে আসছেন। ১৯৮৫ সালে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ উপজেলা পরিষদ পদ্ধতি চালু করেন। এরপর ছয়টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হল। গত ৮ মে বুধবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নুতনমুখ প্রার্থী আজির উদ্দিনকে চেয়ারম্যান নির্বাচিত করে প্রায় ৩৫ বছর ধরে চলে আসা সেই ধারা অব্যাহত রাখলেন ভোটাররা।

জানা গেছে, ১৯৮৫ সালে উপজেলা পরিষদ গঠনের পর প্রথম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন আছাদ উদ্দিন বটল। ১৯৯০ সালে দ্বিতীয় উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হলে সাবেক সংসদ সদস্য ও মহান মুক্তিযুদ্ধের সম্মুখ সারির সংগঠক সিরাজুল ইসলামের কাছে আছাদ উদ্দন বটল হেরে যান। ২০০৯ সালে তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজুল ইসলাম নির্বাচন করলে তিনিও জয়ের মুখ দেখেননি। তাকে হারিয়ে নতুনমুখ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ সিরাজ উদ্দিন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। সেই ধারাবাহিকতায় বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ সিরাজ উদ্দিন (২০১৪ সালে) ও রফিকুল ইসলাম সুন্দর (২০১৯ সালে) ও সর্বশেষ ষষ্ঠ (২০২৪ সালে) উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হতে প্রতিদ্ব›দ্বীতা করে নতুনমুখ প্রার্থী আজির উদ্দিনের কাছে পরাজিত হন বর্তমান উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।


এলএইচ



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন