জুড়ীতে ফায়ার ষ্টেশনের গাড়ীর ধাক্কায় আহত -৪
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

জুড়ীতে ফায়ার ষ্টেশনের গাড়ীর ধাক্কায় আহত -৪

জুড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৫/২০২৪ ০৮:২৯:৪৮ পূর্বাহ্ন

জুড়ীতে ফায়ার ষ্টেশনের গাড়ীর ধাক্কায় আহত -৪


মৌলভীবাজারের জুড়ী ফায়ার ষ্টেশনের গাড়ীর ধাক্কায় ৪ জন আহত। শুক্রবার ( ১০ মে) বিকালে জুড়ী ফুলতলা সড়কের মনতৈল (বজিটিলা বাজার) নামক স্হানে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীর বক্তব্যে জানা যায়,জুড়ী ফায়ার ষ্টেশনের একটি গাড়ী ফুলতলা থেকে জুড়ী শহরে আসার সময় গাড়ীর সাইটে থাকা ফুট বোর্ড (অতিরিক্ত স্পেস) চলন্ত একটি রিকশায় ধাক্কা দিলে রিকশাটি একটি চা দোকানে গিয়ে ধাক্কা লাগে।এতে রিকশার ড্রাইভার বীরগোগালী ( রাণীমুড়া) গ্রামের ফারুক মিয়ার ছেলে বাদশা মিয়া(১৯) রিকশা আরোহী উপজেলার মাগুরা গ্রামের সবুর রহমান এর স্ত্রী জেনি বেগম(৩৫), সবুর রহমান এর ১০ বছর বয়সী মেয়ে তানিয়া রহমান ও পথচারি মনতৈল গ্রামের ফল ব্যবসায়ী কাদির মিয়ার ছেলে জাকির হোসেন(৩৬) আহত হন।

আহতের মধ্যে জেনি বেগম মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। উপস্হিত লোকজন অভিযোগ করে জানান,গাড়ীর পার্শ্বে থাকা ফুটবোর্ড একটি ঝুকিপূর্ণ সিষ্টেম।এটা বাহিরে থাকায় চালকের অদক্ষতার এ দুর্ঘটনা ঘটেছে। আহতদের কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নেয়া হয়েছে।

ঘটনার খবর পেয়ে সাথে সাথে হাসপাতালে ছুটে যান নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি।তিনি জানান, তাদের চিকিৎসা চলছে। তবে ইনজুরি মারাত্বক নয়। আহতদের প্রয়োজনীয় সকল ব্যবস্হা গ্রহণ করতে আমি উপস্হিত আছি।

এলএইচ



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন