কমলগঞ্জে চেয়ারম্যান প্রার্থী চমন উদ্দিনের মনোনয়নপত্র প্রত্যাহার
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

কমলগঞ্জে চেয়ারম্যান প্রার্থী চমন উদ্দিনের মনোনয়নপত্র প্রত্যাহার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৫/২০২৪ ০৮:৫৭:০৭ পূর্বাহ্ন

কমলগঞ্জে চেয়ারম্যান প্রার্থী চমন উদ্দিনের  মনোনয়নপত্র প্রত্যাহার

ছবি: সংগৃহীত


কমলগঞ্জ উপজেলায় তৃতীয় ধাপে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে রবিবার বিএনপি অনুসারী চেয়ারম্যান প্রার্থী আমেরিকা প্রবাসী চমন উদ্দিন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

বর্তমানে উপজেলায় ভোটের মাঠে প্রতিদ্বন্ধিতা করছেন চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনের যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

চুড়ান্ত ভোটযুদ্ধে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মো: রফিকুর রহমান, কৃষিমন্ত্রীর ছোট ভাই উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: ইমতিয়াজ আহমেদ বুলবুল ও চা শ্রমিক নেত্রী গীতা রানী কানু।

উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা  ও মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্যাট শাহীনা আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা থেকে একজন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন