কুলাউড়ায় প্রতিপক্ষের হামলায় প্রাণ গেলো আছকির মিয়ার
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

কুলাউড়ায় প্রতিপক্ষের হামলায় প্রাণ গেলো আছকির মিয়ার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৫/২০২৪ ০৮:০৫:৪৮ পূর্বাহ্ন

কুলাউড়ায় প্রতিপক্ষের হামলায় প্রাণ গেলো আছকির মিয়ার

ছবি: সংগৃহীত


কুলাউড়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আছকির মিয়া (৫০)নামক এক ব্যক্তি নিহত  হয়েছেন। এঘটনায় নিহতের ভাই আছকন মিয়া গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৫ মে)  দুপুরে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের রজনপুর গ্রামে এই ঘটনা ঘটছে।

রজনপুর গ্রামের কবির মিয়া সহ স্থানীয় সুত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের রজনপুর গ্রামে জমিজমা নিয়ে আছকির মিয়া গং দের সাথে মবশ্বর-মিছির উল্ল্যাহ গংদের বিরোধ চলছিলো।

বুধবার দুপুরে বিরোধপূর্ণ  ওই জমিতে কাজ করতে যান মিছির উল্ল্যাহ গংরা। এসময় আছকির মিয়া গংরা বাধা দেয়। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় প্রতিপক্ষের লাঠিসোঁটার আঘাতে আছকির মিয়া ও  আছকন মিয়া  গুরুতর আহত হন।

আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আছকির মিয়া কে মৃত ঘোষণা করে। ওই ঘটনায় গুরুতর আহত আছকন মিয়াকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এব্যাপারে কুলাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আলী মাহমুদ বিষটি নিশ্চিত করেন।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন