মৌলভীবাজারের কুলাউড়ায় হত্যার ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

মৌলভীবাজারের কুলাউড়ায় হত্যার ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৫/২০২৪ ১১:৪৪:১১ পূর্বাহ্ন

মৌলভীবাজারের কুলাউড়ায় হত্যার ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধ আছকির মিয়াকে পিটিয়ে হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ব্রাহ্মণবাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দুজন হলেন- হাজীপুর ইউনিয়নের রজনপুর এলাকার মিসির আলী ও একই এলাকার আবুল হোসেন।

কুলাউড়া থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার দুপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে মিছির আলী পক্ষের লোকজন আছকির মিয়াকে পিটিয়ে হত্যা করে। পরে নিহতের ভাই আছকর আলী বাদী হয়ে থানায় মামলা করেছেন। রাত সাড়ে ১০টায় হত্যা মামলার আসামি মিছির আলী ও আবুল হোসেন পালিয়ে যাওয়ার সময় পুলিশ অভিযান চালিয়ে ব্রাহ্মণবাজার থেকে তাদের গ্রেফতার করে।

মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ১২ ঘণ্টার মধ্যেই আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। আসামিদের আজ বৃহস্পতিবার (১৬ মে) আদালতে সোপর্দ করা হবে। মামলার প্রধান আসামিসহ অন্যদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন