স্থগিত হলো মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

স্থগিত হলো মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৫/২০২৪ ০৮:৪২:০৩ পূর্বাহ্ন

স্থগিত হলো মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচন

ছবি: সংগৃহীত


মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সব পদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। রবিবার (১৯ মে) সন্ধ্যায় নির্বাচন পরিচালনা -২ উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

লিখিত পত্রে জানা যায় যে, আপিল বিভাগের সিপিএলএ নং ১৬০৮/২০২৪ এর ১৬ মে ২০২৪ তারিখের আদেশ প্রতিপালনের সুবিধার্থে ষষ্ঠ উপজেলা পরিষদের ২য় ধাপে ২১ মে ২০২৪ ইং তারিখে অনুষ্ঠেয় মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করার জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

বর্ণিতাবস্থায়, উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এ সংক্রান্ত অনুলিপি মৌলভীবাজার জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা, ওসিসহ সংশ্লিষ্টদের বরাবরে প্রেরণ করা হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন