মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৫/২০২৪ ০৮:৫১:৪৪ পূর্বাহ্ন

মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন

ছবি: সংগৃহীত


সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১৬০৮/২০২৪ নং সিপিএলএ এর ১৬ মে এর আদেশ পালন করার লক্ষ্যে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

রোববার (১৯ মে) বিকেলে মৌলভীবাজার জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুস সালাম চৌধুরী গণ-বিজ্ঞপ্তি জারি করেন।
এরআগে নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব মো. আতিয়ার রহমান ১৯ মে সাক্ষরিত এক পত্রে জানানো হয়, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুয়ায়ী পরবর্তী নির্দেশনা না পর্যন্ত মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন স্থগিত করা হয়েছে। রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুস সালাম টৌধুরী নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন। ফলে দ্বিতীয় ধাপে মৌলভীবাজারের শুধু রাজনগর উপজেলা পরিষদের নির্বাচন ২১ মে অনুষ্ঠিত হবে। এ উপজেলায়  তিন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪ ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মৌলভীবাজার জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুস সালাম চৌধুরী গণবিজ্ঞপ্তিতে জানান, বাংলাদেশ নির্বাচন কমিশনের পত্রের নির্দেশনা মোতাবেক ২১মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে অনুষ্ঠিতব্য মৌলভীবাজার জেলার সদর উপজেলার সকল পদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হলো।
উল্লেখ্য, মৌলভীবাজার সদরে দুই চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে শাহীন রহমান একমাত্র প্রার্থী থাকায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন