মৌলভীবাজারের কমলগঞ্জে ভোক্তার অভিযানে ২টি প্রতিষ্টানে জরিমানা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

মৌলভীবাজারের কমলগঞ্জে ভোক্তার অভিযানে ২টি প্রতিষ্টানে জরিমানা

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৫/২০২৪ ০৮:২৪:২২ পূর্বাহ্ন

মৌলভীবাজারের কমলগঞ্জে ভোক্তার অভিযানে ২টি প্রতিষ্টানে জরিমানা

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের কমলগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২টি প্রতিষ্টানকে জরিমানা করা হয়েছে।

সোমবার (২০ মে) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম এর নেতৃত্বে ও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ফোর্সের সহযোগিতায় কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ও ফার্মেসীতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য ও ঔষধ বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মুন্সিবাজার অবস্থিত মেডিসিন কর্ণারকে ১০ হাজার টাকা, মমতা কনফেকশনারীকে ২ হাজার টাকাসহ ২টি প্রতিষ্টানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ভোক্তা আইনে ২টি প্রতিষ্টানকে জরিমানা করা হয়েছে। জেলা জুড়ে ভোক্তা সার্থে অভিযান চলমান থাকবে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল