জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সবাইকে কাজ করতে হবে - এমপি নাদেল
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সবাইকে কাজ করতে হবে - এমপি নাদেল

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৫/২০২৪ ০৬:৩৫:৪৩ পূর্বাহ্ন

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সবাইকে কাজ করতে হবে - এমপি নাদেল


জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে  সবাইকে আন্তরিক ভাবে কাজ করতে হবে আমি মনে করি কুলাউড়া উপজেলা প্রশাসনের  সব ক্ষেত্রে কর্মকর্তারা অনেক আন্তরিক। সবাই একসাথে কর্মপরিকল্পনা গ্রহন করে কাজ করলে কুলাউড়াকে বাংলাদেশের মধ্যে অন্যতম আধুনিক ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলতে সক্ষম হবো। জনসেবায় সরকারী প্রতিষ্ঠানগুলোকে স্মার্ট হয়ে কাজ করতে হবে।  শুধু অবকাঠামো নির্মাণই স্মার্টনেস নয়, সুন্দর অবকাঠামোতে মানুষকে সর্বোচ্চ সেবা দেয়াই হচ্ছে কর্মকর্তাদের স্মার্টনেস, মৌলভীবাজার ২ কুলাউড়া আসনের জাতীয় সংসদ সদস্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। ২৩ মে (বৃহস্পতিবার)  উপজেলা পরিষদের হলরুমে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে   এ কথাগুলো বলেন। 

 উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিনের সঞ্চালনায় ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মাও: ফজলুল হক খান সাহেদ এঁর সভাপতিত্বে । 

সভায় উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো জসিম উদ্দিন, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ,  এলজিইডি কর্মকর্তা তারেক বিন ইসলাম, হাসপাতালের  আবাসিক  কর্মকর্তা ডা: জাকির হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কল্যাণ  কর্মকর্তা ডা: সুলতান আহমদ,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা (অতি:) নিবাস চন্দ্র পাল , প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইফতেখার ভূইয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শিমুল আলী, জনস্বাস্থ্য কর্মকর্তা মো. মোহসিন, সমাজ সেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মা, মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকারসহ প্রত্যেক বিভাগের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও সভায় উপস্থিত থেকে  বক্তব্য রাখেন  ইউনিয়ন  পরিষদের চেয়ারম্যান, মুহিবুল ইসলাম আজাদ, আকবর আলী সোহাগ, খলিলুর রহমান, আজির উদ্দিন মনির, মোসাদ্দিক আহমদ নোমান, সৈয়দ একেএম নজরুল ইসলাম, আব্দুল মালিক, খোরশেদ আলম খাঁন সুইট প্রমুখ।

এলএইচ



শীর্ষ সংবাদ:

সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল