বড়লেখায় সড়ক দুর্ঘটনারোধে থানার অফিসার ইনচার্জের সাথে নিসচা'র মতবিনিময়
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

বড়লেখায় সড়ক দুর্ঘটনারোধে থানার অফিসার ইনচার্জের সাথে নিসচা'র মতবিনিময়

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৫/২০২৪ ১০:৩৫:৫৩ পূর্বাহ্ন

বড়লেখায় সড়ক দুর্ঘটনারোধে থানার অফিসার ইনচার্জের সাথে নিসচা'র মতবিনিময়


সড়ক দুর্ঘটনারোধে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী'র ঘোষণার আলোকে 'নো হেলমেট নো ফুয়েল' এ বিষয়ে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী'র সাথে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলার শাখা নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ মে) বেলা ১২ টায় অফিসার ইনচার্জের কার্যালয়ে মতবিনিময়ে নিসচা নেতৃবৃন্দরা বলেন, বড়লেখা উপজেলায় প্রতিনিয়ত মোটরসাইকেল দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বাড়ছে। এ ধরণের দুর্ঘটনারোধে অতিরিক্ত গতি ও মোটরসাইকেল চালকদের হেলমেট পরিহিত অবস্থায় না থাকলে পেট্রোলপাম্প কর্তৃপক্ষ যেন তেল বিক্রি না করে সে বিষয়ে আলোচনা হয়েছে। গত ১৫ মে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের 'নো হেলমেট নো ফুয়েল' আইনের ঘোষণা দেন। 

এসময় ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, সড়ক দুর্ঘটনারোধে মাননীয় মন্ত্রী মহোদয়ের সময়োপযোগী সিদান্তকে স্বাগত জানাই এবং নিসচা বড়লেখা উপজেলা শাখাকে সাথে নিয়ে অতি শীঘ্রই সড়ক দুর্ঘটনারোধে প্রশাসন অভিযান পরিচালনা করবে। তিনি নিসচা'র বিভিন্ন কার্যক্রমের প্রতি ভূয়সী প্রশংসা করেন এবং দেশ সেরা সংগঠনে ভূষিত হওয়ায় নিসচা বড়লেখা উপজেলা শাখার প্রতি আন্তরিক ধন্যবাদ জানান ও সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। 

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমান, কার্যকরী কমিটির সিনিয়র সদস্য জমির উদ্দিন, এহসান আহমদ ও সাদিকুর রহমান প্রমুখ। 

মতবিনিময় পরবর্তী সময়ে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তীকে নিসচার পক্ষ থেকে লগো সম্বলিত মগ উপহার প্রদানের মাধ্যমে তাকে শুভেচ্ছা জানানো হয়।

এলএইচ



শীর্ষ সংবাদ:

সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল