কুলাউড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

কুলাউড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৫/২০২৪ ০৮:৪৬:৪৫ পূর্বাহ্ন

কুলাউড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাকের ধাক্কায় হাবিবুর রহমান হিরা (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ মে) বিকাল সাড়ে ৫টায় দিকে আছুরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হিরা পাশ্ববর্তী জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামের মৃত মনু মিয়ার ছেলে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান। তিনি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে  বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে কুলাউড়া থেকে মোটরসাইকেলযোগে জুড়ীর দিকে যাচ্ছিলেন হিরা।

এ সময় আছুরিঘাট এলাকায় তিনি পৌঁছলে পিছনদিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন হিরা। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে তিনি মারা যান।

এসআই হাবিবুর রহমান আরও বলেন, ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকসহ হেলপারকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল