তীব্র তাপদাহে বড়লেখায় শ্রমজীবীদের মাঝে নিসচা'র সুপেয় পানি ও স্যালাইন বিতরণ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

তীব্র তাপদাহে বড়লেখায় শ্রমজীবীদের মাঝে নিসচা'র সুপেয় পানি ও স্যালাইন বিতরণ

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৫/২০২৪ ০৫:০৪:০৪ পূর্বাহ্ন

তীব্র তাপদাহে বড়লেখায় শ্রমজীবীদের মাঝে নিসচা'র সুপেয় পানি ও স্যালাইন বিতরণ


চলমান তীব্র তাপদাহের মধ্যে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে দেড় শতাধিক শ্রমজীবী মানুষের মধ্যে দ্বিতীয় ধাপে শীতল পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ মে) দুপুরে পৌর শহরে তীব্র তাপদাহের মধ্যে পরিবহন শ্রমিক, পথচারী ও শ্রমজীবীদের কিছুটা স্বস্তি দিতে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।

এই বিষয়ে নিসচা নেতৃবৃন্দরা বলেন, চলমান তাপদাহ থেকে সহসাই মিলছে না মুক্তি, তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত রয়েছে‌। তাই আমরা আজ বড়লেখা পৌর শহরে ২য় ধাপে দেড় শতাধিক শ্রমজীবী মানুষের মাঝে খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করেছি। তীব্র তাপদাহে নিসচা বড়লেখা উপজেলা শাখার এ কার্যক্রম অব্যাহত থাকবে। 

তারা আরও বলেন, নিসচা'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গণমানুষের মহানায়ক জনতার নেতা ইলিয়াস কাঞ্চনের নির্দেশনায় আমরা  তাপপ্রবাহকে দূর্যোগ হিসেবেই বিবেচনা করে মাঠে কাজ করছি।

আগেও যেমন সব সংকটে সারাদেশে নিসচা'র স্বেচ্ছাসেবকরা ঝাঁপিয়ে পড়েছে, এখনও নিজ উদ্যোগে সাধারণ মানুষের পাশে কিছুটা হলেও প্রশান্তি দেওয়ার চেষ্টা করে আসছি। আগামী যে কয়েকদিন তাপপ্রবাহ চলমান থাকবে সেই পর্যন্ত আমাদের সাধ্যানুযায়ী এ কার্যক্রম চলমান থাকবে। একইসঙ্গে সামর্থ্যবান ব্যক্তিদের এই তীব্র তাপদাহে শ্রমজীবীদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।

খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি পেয়ে রিকশা চালক সাজু মিয়া বলেন, এই অসহনীয় গরমে শ্রমজীবী মানুষের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরণ ভালো কাজ। আমার মতো রিকশা চালককে খাবার স্যালাইন ও পানি দেয়ায় উপকার হচ্ছে। এই গরমে নিসচা'র এই ত্যাগ আল্লাহপাক যেন কবুল করেন।

এসময় উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশ বিলাল হোসেন, নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য নিরঞ্জন দেবনাথ নিলু, আব্দুল হামিদ, জাকারিয়া আহমদ, সাহাব উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, নিসচা বড়লেখা শাখার উদ্যোগে তীব্র তাপদাহে শ্রমজীবী মানুষের মাঝে শীতল পানি, খাবার স্যালাইন ও জুস বিতরণ অব্যাহত থাকবে। 

এলএইচ



শীর্ষ সংবাদ:

সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল