আসছে ঘূর্ণিঝড়, ভারী বৃষ্টিসহ ৫ দিন বজ্রঝড়ের শ ঙ্কা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

আসছে ঘূর্ণিঝড়, ভারী বৃষ্টিসহ ৫ দিন বজ্রঝড়ের শ ঙ্কা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১০/২০২৪ ০১:৫৭:০৪ পূর্বাহ্ন

আসছে ঘূর্ণিঝড়, ভারী বৃষ্টিসহ ৫ দিন বজ্রঝড়ের শ ঙ্কা

ছবি সংগৃহীত


চলতি অক্টোবর মাসে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হবে। শুধু তাই নয়, এ মাসেই একটি ঘূর্ণিঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাগরে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হয়ে সেটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সেই সঙ্গে মাসের প্রথম দিকেই দেশ থেকে মৌসুমি বায়ু বিদায় নেবে এবং সারা দেশে তিন থেকে পাঁচ দিন বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে বলেও দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়া পূর্বাভাস বার্তায় বলা হয়েছে, চলতি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে; এই সময়ে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

আরও বলা হয়েছে, এ মাসের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে বিদায় নিতে পারে; দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুই থেকে চার দিন মাঝারি থেকে তীব্র বজ্রঝড় এবং সারা দেশে তিন থেকে পাঁচ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে।

দেশের নদ-নদীগুলোর অবস্থা সম্পর্কে বলা হয়েছে, চলতি মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক অবস্থা বিরাজ করতে পারে। তবে ভারী বৃষ্টিপাতজনিত কারণে উত্তরাঞ্চল ও দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার কিছু স্থানে স্বল্পমেয়াদী বন্যার সৃষ্টি হতে পারে।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক