বৃষ্টিতে নামাজরত মুসল্লির মাথায় ছাতা ধরে প্রশংসিত পুলিশ সদস্য দীপ্ত রায়
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

বৃষ্টিতে নামাজরত মুসল্লির মাথায় ছাতা ধরে প্রশংসিত পুলিশ সদস্য দীপ্ত রায়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১০/২০২৪ ০২:২৫:১১ পূর্বাহ্ন

বৃষ্টিতে নামাজরত মুসল্লির মাথায় ছাতা ধরে প্রশংসিত পুলিশ সদস্য দীপ্ত রায়

ছবি সংগৃহীত


মসজিদে জায়গা না পেয়ে রাস্তায় অন্যান্য মুসল্লিদের সঙ্গে রাস্তায় জুম্মার নামাজ আদায় করতে বসেছিলেন শরীরিকভাবে অক্ষম এক ব্যক্তি। এর মাঝেই ঝাঁপিয়ে বৃষ্টি এলে ওই মুসল্লির মাথায় ছাতা ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় একজন পুলিশ সদস্যকে। এমন একটি ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রশংসার বন্যা বইছে।

ছবিতে ওই পুলিশ সদস্যের মুখ দেখা না গেলেও তার নাম দীপ্ত রায় বলে দাবি করেছেন এক বেসরকারি টিভি চ্যানেলের সংবাদ উপস্থাপক রাজেশ রঞ্জন সরকার। গত শুক্রবার রাতে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন তিনি।

পোস্টে রাজেশ রঞ্জন সরকার লিখেছেন, ছবিতে যে পুলিশকে দেখছেন আমার মামাতো ভাই দীপ্ত রায়। আমরাই বাংলাদেশ। একজন হিন্দু পুলিশ একজন শারীরিক অক্ষম মুসলমান ভাইকে তার নামাজ আদায়ের সময় বৃষ্টির জল থেকে বাঁচাতে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে‌। এই দেশ সব ধর্মের মানুষের। এই দেশ ইতিবাচক মানুষের। নেতিবাচক মানুষের নষ্ট চিন্তাভাবনা থেকে দেশ মুক্ত থাকুক। আমি গর্বিত এমন ভাই আমার আছে।

এরপরই সম্প্রীতির প্রতীক হিসেবে ছবিটি ভাইরাল হয়ে যায়। রাজেশ রঞ্জনের পোস্টটি ফেসবুকে সাত হাজারবার শেয়ার হয়েছে। ওই পোস্টে ফেসবুক ব্যবহারকারীরা প্রশংসাসূচক নানা মন্তব্য করছেন।

ছবির কমেন্টের ঘরে একজন লিখেছেন, আমরা এমন বাংলাদেশ চাই। যেখানে ধর্ম নিয়ে বাড়াবাড়ি হবে না। যে যার ধর্ম ঠিকমতো পালন করবে। আরেকজন লিখেছেন, সব পুলিশ খারাপ না। আরেক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, এমন মানবিক বাংলাদেশ চেয়েছিলাম।

পুলিশ সদস্য দীপ্ত রায়ও ওই পোস্টে মন্তব্য করে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। দীপ্ত রায় রাজধানীর গুলশানে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ফোর্সে দায়িত্বরত আছেন বলে জানান গেছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার