জুলাই হ ত্যা কা ণ্ডে নি*হত ১০৫ শিশু, পরিবার পাবে ৫০ হাজার টাকা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

জুলাই হ ত্যা কা ণ্ডে নি*হত ১০৫ শিশু, পরিবার পাবে ৫০ হাজার টাকা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১০/২০২৪ ০৭:৪৪:৩১ পূর্বাহ্ন

জুলাই হ ত্যা কা ণ্ডে নি*হত ১০৫ শিশু, পরিবার পাবে ৫০ হাজার টাকা

ছবি: সংগৃহীত


জুলাই হত্যাকাণ্ডে ১০৫ জন শিশু নিহত হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ। সরকারের পক্ষ থেকে তাদের প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে বলেও জানিয়েছন তিনি। রোববার (৬ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

শারমীন এস মুরশিদ বলেন, যেসব শিশু শহিদ হয়েছে... আর যে শিশুর পরিবার আক্রান্ত হয়েছে, তাদের ১০৫ জনকে আমরা আগামীকাল সোমবার ৫০ হাজার করে টাকা দেব শিশু দিবস উপলক্ষ্যে। এছাড়া, একটি মানপত্র দেব।

উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের দুই মাসে নারী ও শিশু নির্যাতন কমাতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে এবং টেকসই ব্যবস্থাপনা গড়ে তোলার টার্গেট নেওয়া হয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয় কেন্দ্রিক কাজে গতিশীলতা বাড়ানোর লক্ষ্য রয়েছে বলেও জানান উপদেষ্টা। তিনি আরও জানান, সব সরকারি-বেসরকারি অফিসে ডে কেয়ার চালুর উদ্যোগ থাকবে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার