লন্ডনে ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

লন্ডনে ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১০/২০২৪ ১২:২২:২৪ অপরাহ্ন

লন্ডনে ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত

রইস উদ্দিন ছবি:সংগৃহীত


যুক্তরাজ্যে প্রতিবেশীর ছুরিকাঘাতে রইস উদ্দিন (৪৮) নামের একজন ব্রিটিশ বাংলাদেশি নিহত হয়েছেন। লন্ডনের বাথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় গত সোমবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। রইস উদ্দিনের বাড়ি ফরিদপুর জেলায়। তিনি ২০০৯ সালে পর্তুগাল থেকে অভিবাসী হয়ে লন্ডনে আসেন। দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে ১৫ বছর ধরে লন্ডনে বসবাস করছেন। তিনি পরিবার নিয়ে পূর্ব লন্ডনের নিউহাম কাউন্সিলের কাস্টমস হাউস এলাকায় থাকতেন। 

ঘটনার প্রত্যক্ষদর্শী একজন বলেন, স্থানীয় সময় গত শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। ওই দিন ভবনের দরজা খোলা রাখা নিয়ে রইস উদ্দিনের সঙ্গে জড়ান শেতাঙ্গ প্রতিবেশী। একপর্যায়ে তিনি রইস উদ্দিনকে ছুরি দিয়ে আঘাত করেন। স্হানীয় লোকজনের সহায়তায় পুলিশ কে খবর দেওয়া হয়।। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

রইস উদ্দিনের একজন বন্ধু রাজ হাসান বলেন, ‘রইস উদ্দিন আমাকে ফোন করে ঘটনা জানিয়ে বিল্ডিংয়ের নিচে আসতে বলেন। আমি ও রইস উদ্দিনের ছেলে বিল্ডিংয়ের নিচে এলে বর্ণবাদী ভাষায় গালিগালাজ করে ছুরি নিয়ে রইস উদ্দিনের ওপর চড়াও হয় প্রতিবেশী। হামলাকারী প্রথমে রইস উদ্দিনের মুখের ওপর ছুরিকাঘাত করে। রইস উদ্দিন মাটিতে পড়ে গেলে বুকসহ শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে গুরুতর আহত করে তাঁকে। বাবাকে বাঁচাতে ১৬ বছর বয়সী ছেলে এগিয়ে এলে তাঁকেও ছুরিকাঘাত করে ওই শেতাঙ্গ। আমাকেও আঘাত করার চেষ্টা করে, তবে সফল হয়নি। পরে অন্য প্রতিবেশীরা পুলিশে কল করলে পুলিশ এসে হামলাকারীকে গ্রেপ্তার করে নিয়ে যায়।’

নিউহাম কাউন্সিলের সিভিক মেয়র রহিমা রহমান বলেন, তাঁরা এ হত্যাকান্ড সম্পর্কে জেনেছেন। টিমসহ ঘটনাস্থলে যাবেন। পরে বিস্তারিত বলতে পারবেন। এ ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। কাষ্টমসহাউস এলাকার বাসিন্দারা আতংকিত হয়ে পড়েছেন দোষীব্যক্তির বিচার দাবি জানিয়েছেন। দোষীর বিচার নিশ্চিতে প্রতিবেশীদের পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করতে অনুরোধ জানিয়েছেন। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল