নামাজ শেষে মিছিলে: ফিরলেন শহীদ হয়ে
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

নামাজ শেষে মিছিলে: ফিরলেন শহীদ হয়ে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১০/২০২৪ ০৯:৫৮:০১ পূর্বাহ্ন

নামাজ শেষে মিছিলে: ফিরলেন শহীদ হয়ে

ছবি : ফাইল ফটো


বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বর এলাকায় মসজিদে আসর নামাজ আদায় করে মিছিলে গিয়ে পুলিশের গুলিতে শহিদ হন হাফেজ সাজ্জাদ হোসেন সাব্বির (১৯)। তিনি চাঁদপুরের শহরের রঘুনাথপুর গ্রামের রাজা বাড়ীর মো. জসিম উদ্দিন রাজার ছেলে।

ছেলেকে হারিয়ে শোকে কাতর মা শাহনাজ বেগম বলেন ‘পুলিশ যেন পরিবারের একজনকে না, বরং সকলকে গুলি করে হত্যা করেছে। কারণ, ছেলেকে হারিয়ে আমাদের পরিবার এখন জিন্দালাশ।’

সম্প্রতি শহিদ সাব্বিরের বাড়িতে গিয়ে দেখা গেছে পুরো বাড়িতেই নিরবতা। ছেলে কুরআনে হাফেজ হওয়ার কারণে পরিবারটি ধার্মিক। প্রথমে ছেলে শহিদ হওয়ার বর্ণনা দিতে রাজি হননি সাব্বিরের মা। অনেক অনুরোধের পরে  প্রতিবেদককে ছেলের ছোট থেকে বড় হওয়ার স্বপ্নের কথা জানান তিনি।

স্বজনদের সাথে আলাপ করে জানা গেছে, শহিদ হফেজ সাব্বির এর বাবা মো. জসিম উদ্দিন রাজা পেশায় একজন রাজমিস্ত্রি। নিজ এলাকায় বিভিন্ন স্থানে কাজ করে সংসারের খরচ বহন করেন। মা শাহনাজ বেগম গৃহিনী। সাব্বির বড়। তার ছোট ভাই ৮ বছর বসয়ী সাফায়েত হোসেন (সামি) স্থানীয় একটি মাদ্রাসায় পড়ে।

সাব্বিরের বাবা জসিম উদ্দিন জানান, আমার দুই ছেলে। সাব্বিরকে মাদ্রাসায় পড়ানোর স্বপ্ন ছিল আমাদের। যে কারণে ছোট বেলায় স্থানীয় মাদ্রাসায় ভর্তি করাই। এরপর হাজীগঞ্জ উপজেলার বাকিলা ফুলছোঁয়া মাদ্রাসার হিফজ খানায় ভর্তি করা হয়। সেখান থেকে সে কোরআনের হিফজ সম্পন্ন করে। এরপর একই মাদ্রাসায় মিজান শ্রেণি পর্যন্ত পড়ে।

তিনি জানান, ছেলে মাওলানা হবে এটা ছিলো আমাদের স্বপ্ন। কিন্তু সাংসারিক অভাব অনটন দেখে ছেলে আমার পড়া শেষ হওয়ার আগেই ঢাকা মিরপুর ইউসুফ খান নামে ব্যাক্তির ‘ঢাকা মটরস’ নামে প্রতিষ্ঠানে কাজ শিখতে যায়। সংসারের হাল ধরার আগেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেল। ছেলেকে পুলিশ গুলি করে হত্যা করেছে। আমার পরিবারের মত অনেক পরিবার সন্তান হারা হয়েছে। আমি এই বিচার আল্লাহর কাছে চাইব।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল