দেশের ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টি, সতর্ক সংকেত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

দেশের ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টি, সতর্ক সংকেত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১০/২০২৪ ১০:০২:৫৮ পূর্বাহ্ন

দেশের ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টি, সতর্ক সংকেত

ছবি:সংগৃহীত


ঢাকাসহ দেশের ৭ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শনিবার দুপুর ১টা পর্যন্ত আবহাওয়াবিদ মো: বজলুর রশিদ স্বাক্ষরিত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ঝড়-বৃষ্টির এ পূর্বাভাস দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকাসহ পাবনা, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, সিলেট এবং ফরিদপুর অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের আশঙ্কা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় বয়ে যেতে পারে।

একইসঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। ফলে এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে রাজধানী ঢাকায় আজ সকাল ৬টার দিকে বৃষ্টি পড়া শুরু হয়। গতকাল শুক্রবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি ঝরলেও সারারাত বৃষ্টির দেখা মেলেনি।

তবে ভোরের আলো ফোটার পর হঠাৎ করে বজ্রসহ ভারী বৃষ্টি শুরু হয়। যা অনেকটা সময় ঝরেছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন