বাখরাবাদ পাইপলাইন প্রকল্প পরিদর্শনে গেলেন জ্বালানি উপদেষ্টা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

বাখরাবাদ পাইপলাইন প্রকল্প পরিদর্শনে গেলেন জ্বালানি উপদেষ্টা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১০/২০২৪ ১১:৫৪:১৫ পূর্বাহ্ন

বাখরাবাদ পাইপলাইন প্রকল্প পরিদর্শনে গেলেন জ্বালানি উপদেষ্টা

গ্যাস পাইপলাইন প্রকল্প পরিদর্শনে মুহাম্মদ ফাওজুল কবির খান


বাখরাবাদ-মেঘনাঘাট-হরিপুর ৪২ প্রকল্পের মেঘনাঘাট এলাকায় গ্যাস পাইপলাইন স্থাপন কার্যক্রম পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। আজ শনিবার তিনি প্রকল্প পরিদর্শন করেন।

এদিকে, জিটিসিএল সূত্রে জানা যায়, ২০২১ সালের জুনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্পটি অনুমোদন করা হয়। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩০৪ কোটি ৬২ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে দেওয়া হবে ৫১২ কোটি ৫৯ লাখ টাকা। বাকি ৭৯২ কোটি ৩ লাখ টাকার জোগান দেওয়া হবে সংস্থার নিজস্ব তহবিল থেকে।

মূলত দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটানোর লক্ষ্যে নারায়ণগঞ্জের মেঘনাঘাট এবং হরিপুর, সিদ্ধিরগঞ্জ ও আড়াইহাজার এলাকার বিদ্যুৎকেন্দ্র, অর্থনৈতিক অঞ্চল ও শিল্পপ্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের উদ্যোগ নেয় সরকার।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন